Fingerling Nursery · Nursery unit
ভালো পোনাই সফল চাষের প্রথম শর্ত। তাই বাইরে থেকে কেনার ওপর নির্ভর না করে আমরা নিজেরাই নার্সারিতে রেণু থেকে পোনা তৈরি করি।
উদ্বৃত্ত পোনা স্থানীয় চাষিদের কাছে সাশ্রয়ী দামে বিক্রি করা হয়, সঙ্গে চাষের পরামর্শও দেওয়া হয়।
পরিচর্যার নিয়ম
- রেণু ছাড়ার আগে পুকুরে রাক্ষুসে পোকা দমন করা হয়।
- প্রথম ১৫ দিন দিনে ৪ বার সূক্ষ্ম খাবার দেওয়া হয়।
- সরবরাহের আগে পোনা শক্ত করে নেওয়া হয় (কন্ডিশনিং)।