পোনা মাছের ঘন জটলা, রুপালি রঙে ঝলমল

দেশীয় মাছ

শিং ও মাগুর

রোগীর পথ্য হিসেবে পরিচিত পুষ্টিকর দেশীয় মাছ। ছোট জলাশয়েও চাষ করা যায়।

Stinging Catfish & Walking Catfish · Heteropneustes fossilis / Clarias batrachus

শিং ও মাগুর বাতাস থেকে শ্বাস নিতে পারে বলে কম পানিতেও বাঁচে। আমাদের খামারের ছোট নার্সারি পুকুরে এদের চাষ হয়।

লোহা ও ক্যালসিয়ামসমৃদ্ধ এই মাছ স্থানীয় বাজারে সবসময় চড়া দামে বিক্রি হয়।

পরিচর্যার নিয়ম

  • পুকুরের চারপাশে নেট দিয়ে ঘেরা দেওয়া হয়, কারণ এরা ডাঙায় উঠে চলে যেতে পারে।
  • পাটাতনের নিচে লুকানোর জায়গা রাখা হয়।