বেগুন গাছের চিত্র

বারোমাসি

বেগুন

প্রায় সারা বছর ফলন দেয়। ফেরোমন ফাঁদ দিয়ে ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন করা হয়।

Brinjal · Solanum melongena

বেগুনের সবচেয়ে বড় শত্রু ডগা ও ফল ছিদ্রকারী পোকা। কীটনাশক না ছিটিয়ে আমরা প্রতি ২০ শতকে একটি করে ফেরোমন ফাঁদ বসাই এবং আক্রান্ত ডগা হাতে সংগ্রহ করে নষ্ট করি।

একই জমিতে বারবার বেগুন না লাগিয়ে ফসল পর্যায় বদল করা হয়, এতে ঢলে পড়া রোগ কমে।

পরিচর্যার নিয়ম

  • আক্রান্ত ডগা ও ফল সঙ্গে সঙ্গে তুলে মাটিতে পুঁতে ফেলা হয়।
  • গাছে ঠেকনা দিয়ে রাখা হয়।
  • প্রতি ১৫ দিনে জৈব সার উপরি প্রয়োগ করা হয়।